মেহেদি হাসান পলাশ, শেরপুর, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর নূরজাহান হোটেলের কর্মরত এক কর্মচারীকেকে অতিরিক্ত বিল আদায়ে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠেছে হোটেলের মালিকের বিরুদ্ধে।
৩০ মার্চ (মঙ্গলবার) নিয়মিত দায়িত্ব পালনের সময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বানিয়াগাঁতি এলাকার বাসিন্দা মো. আব্দুল আলীম (২২) ও মো. জাকারিয়া (১৮) তাকে হোটেলে আগত ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
ভুক্তভোগীর অভিযোগ, ওইদিন রাত আনুমানিক ১০টার দিকে হোটেলের ভেতরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তিনি প্রতিবাদ করলে একপর্যায়ে আব্দুল আলীম ক্ষিপ্ত হয়ে ক্যাশ কাউন্টার থেকে উঠে এসে তার ডান চোখের নিচে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে অভিযুক্তরা বাঁশের লাঠি ও প্লাস্টিকের চেয়ার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে।চিৎকার শুনে সহকর্মীরা এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরে আহত সোহেল রানাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মো. সোহেল রানা (৩৮) শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অবস্থিত নূরজাহান হোটেলে ওয়েটার হিসেবে কর্মরত ছিলেন।
এই বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নুল আবেদীন জানান, বিষয়টি অবগত আছি, লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা নেওয়া হবে এবং ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪