নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছী উপজেলা-এর অবহেলিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলুদ বিহার-এ পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে মানুষ ছুটে আসছেন ঐতিহাসিক এই স্থাপনাটি এক নজর দেখতে।
নওগাঁ জেলার এই প্রাচীন নিদর্শনটি বদলগাছী উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণে এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণে বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ হাট এলাকায় অবস্থিত। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ “হলুদ বিহার” প্রায় হাজার বছরের পুরাকীর্তির সাক্ষ্য বহন করে চলেছে।
তবে দুঃখজনক হলেও সত্য, এত গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এখনো অবহেলিত অবস্থায় পড়ে আছে। এখানে নেই কোনো নিয়মিত তত্ত্বাবধায়ক, নেই দর্শনার্থীদের বসা বা বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা। তবুও ঈদসহ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয়দের অভিযোগ, ২০২৫ সালের ২৫ অক্টোবর সর্বশেষ পাহাড়পুর বৌদ্ধ বিহার-এর কাস্টডিয়ান ফজলুল করিম আর্জুর তত্ত্বাবধানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিচালিত হলেও এরপর থেকে নিয়মিত পরিচর্যার কোনো উদ্যোগ চোখে পড়েনি।
দর্শনার্থীরা জানান, সীমানাপ্রাচীর নির্মাণ, সৌন্দর্যবর্ধন এবং বসা-দাঁড়ানোর উপযুক্ত ব্যবস্থা করা হলে “হলুদ বিহার” একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪