মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পত্নীতলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ "জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে এনসিপি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, এ সময় তিনি সকল কে ঐক্য গড়ার ও ঐক্য থাকার কথা বলেন, দেশের মানুষ আগে বিচার ও সংস্কার চায় পরে নির্বাচন চায়, দেশের আপামর জনসাধারণ সকলেই হাসিনার বিচার চায়। যারা কেবল নির্বাচন চায় তারা সংস্কার চায় না তারা বিচারের কথা বলে না, নির্বাচন আমরা সবাই চাই কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেে নির্বাচনটাই একমাত্র গণতন্ত্র না। অভ্যুত্থানের আগে সকল দলের নির্বাচন চাওয়া এবং অভ্যুত্থানের পরে সংস্কার বিহীন নির্বাচন চাওয়া কিন্তু একরকম নয়। সংস্কার বিহীন নির্বাচন মানে আরো একটি ফ্যাসিবাদ কায়েম করা, আরও একটি ফ্যাসিবাদের উত্থান হওয়া। এ সময় তিনি রাষ্ট্রপতি পতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মেয়াদ সহ সরকার ও সংসদের বিভিন্ন দিক সংস্কারের বিষয় তুলে ধরেন।
বুধবার (২রা এপ্রিল) বিকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম, জুলাই আন্দোলনে শহীদ ফাহমিদ এর মা, ইসলামী আন্দলন পত্নীতলা থানা শাখার সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন, সসামাজ সেবক ডা. আবু ওবায়দা, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আতিকুর রহমান, নাগরিক ঐক্যের প্রেসডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান,
আরও বক্তব্য রাখেন, সমাজ সেবক ও সংগঠক হাবিব সাত্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মারুফ মোস্তফা, মোক্তারুল ইসলাম, রোভার স্কাউটের মাসুমুল হক সিয়াম, জামায়েত নেতা আক্তার ফারুক, নওগাঁ জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার মাসরুর নাফি।
এ সময় উপস্থিত ছিলেন, জমায়াত ইসলামী পত্নীতলা শাখার সহ সেক্রেটারী হারুনুর রশিদ সহ জামায়েতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সুধিজন প্রমূখ।
বক্তারা রাষ্ট্রের সংস্কার ও স্বৈরাচারের বিচার করে নির্বাচন দেওয়ার কথা বলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪