লালমনিরহাট প্রতিনিধি:
২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে লালমনিরহাটে কেন্দ্রীয় শহিদ মিনারে অর্পণ করেন এবং মাতৃভাষা জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেন বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রংপুর বিভাগের সভাপতি বক্তব্য বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়।ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়।কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও লালমনিরহাট জেলার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক, সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রুবেল, সহ দপ্তর সম্পাদক আরিফ রিপন, প্রচার সম্পাদক চয়ন কুমার ও বাংলাদেশ প্রেসক্লাবের সকল সদস্য বিন্দু উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪