দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক কাঠমিস্ত্রি বাবার বিরুদ্ধে। শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযুক্ত মো. মারুফ ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে। পরিবারের দাবি, সকালে শিশুকে নিয়ে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মারুফ। পরে দীর্ঘ সময়েও ফিরে না এলে খোঁজাখুঁজি শুরু হয়।
পরিবারের অভিযোগ, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারুফ স্বীকার করেন, আইফোন কেনার জন্য আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে শিশুটিকে এক লাখ টাকায় লিখিতভাবে দিয়ে দিয়েছেন। ওই টাকা দিয়ে তিনি ঢাকায় গিয়ে আইফোন কেনেন বলেও পরিবারের দাবি।
শিশুটিকে নেওয়ার কথা স্বীকার করে ইমরান হোসেন বলেন, মারুফের সঙ্গে আলোচনা করেই এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে নিয়েছেন। পরে শিশুটিকে তাঁর শ্বশুরের বাড়িতে দিয়ে আসেন বলে দাবি করেন তিনি।
দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪