সাতক্ষীরা প্রতিনিধিঃ
গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই ভোল পাল্টে এখন আ’লীগ কর্মিরা এখন জামায়াত বিএনপিতে নাম লেখাতে শুরু করেছে অনেকেই। তেমনই রাতারাতি আওয়ামী লীগ নেতা থেকে জামায়াত নেতা বনে গেছে নগরঘাটার রাকিব অটো রাইস মিলের মালিক ইবাদুল সানা।
অভিযোগ রয়েছে , নগরঘাটার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর সাথে মিশে নাম লেখান আওয়ামী লীগ কর্মীর খাতায়।এরপর থেকে তিনি নিজেকে বড় আওয়ামী লীগার হিসাবে জাহির করতে মাঠে ময়দানে কর্মী সম্মেলন করে বেড়াতেন। ওই সময় তৎকালীন এম.পি ফিরোজ আহম্মেদ স্বপন ও লায়লা পারভিন সেজুতিকে নিয়ে তারই মিলে কর্মী সম্মেলন করেন। ওই সময় ইবাদুল শুধু ব্যবসায়ী নন নিজেকে নেতা হিসাবে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নেন। এরপর থেকে আ’লীগ নেতা কর্মীর বহর নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে তিনি।
স্থানীয়রা জানায়, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের সাথে সাথে ইবাদুল ভোলপাল্টে জামায়াতের প্রোগাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তার এই বিতর্কিত কর্মকান্ডে হতভাগ হয়েছে অনেকে। এ ধরনের দোসরদের দল থেকে বিতাড়িত করে আইনের আওয়তায় এনে শাস্তির দাবি জানিয়েছে বিএনপির নেতারকর্মীরা।
স্থানীয়রা সংবাদকর্মী কামরুজ্জামান জানান, স্বৈরাচারের দোসর ইবাদুলের এই কর্মকান্ডে ইতিমধ্যে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শনিবার বিকাল নগরঘাটার মিঠাবাড়ি মাঠে তার বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সে ভবিষতে কোনও দলে না ঢুকতে পারে সেজন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সাথে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানানো হয়।
বিষয়টি নিয়ে রাকিব অটো রাইস মিলের ইবাদুল সানার সাথে কথা বললে তিনি কোনও দলের সর্মথক নন বলে জানান। তিনি শুধু মাত্র একজন ব্যবসায়ী হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪