আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা :
জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটি চাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলার তিলকপুর ইউনিয়নের নজোর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টাযর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পায় আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, মাঠের ভেতরে মাটি চাপ দেওয়া ছিল মরদেহটি। তারপর পরনে ছিল লুঙ্গি এবং নীল ও ঘিয়া রংয়ের গেঞ্জি। বয়স আনুমানিক ৩৮ থেকে ৪২ বছর। তার হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।
স্থানীয় পল্লী চিকিৎসক আবু হাসান বলেন, ‘মাঠের মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে শুনে এসেছি। অত্যন্ত নির্মমভাবে লোকটিকে মারা হয়েছে।
তিলকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ পিন্টু বলেন, এলাকাটি ফসলের মাঠ। ‘খবর পেয়ে এসে দেখি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। লাশ উদ্ধার করা হয়েছে।
তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।’
আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪