আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ পরিবার এবং তৃণমূল পর্যায়ের বিএনপি'র পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের -২ আসনের কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড ভিত্তিক স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নগদ অর্থসহ খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলার সোনামুখি ইউনিয়নের গুনিপুর চার মাথা চত্বরে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিএনপির নেতাকর্মীর মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
জানাগেছে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ প্রকৌশলী আমিনুর ইসলাম সিআইপি (AEB & ZRF এর সদস্য ও ওমান প্রবাসী) নগদ অর্থসহ খাদ্য ও উপহার সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন।
প্রকৌশলী আমিনুর ইসলাম সিআইপি বলেন, আমি একজন প্রবাসী ও বিএনপির রাজনীতির সাথে জড়িত সেহেতু বিদেশে ব্যবসা করে যে অর্থ উপার্জন হয় তা থেকে কিছু অংশ এলাকার অসহায় মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগির উদ্দেশ্য এমন কাজ করছি। এলাকাবাসীর সহযোগিতা পেলে আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪