আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুতস্পর্শে আফাজ উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আফাজ উদ্দীন চিয়ারীগ্রাম গ্রামের মৃত অজের আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
আজ শনিবার দুপুর ২টার দিকে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের চিয়ারীগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ দুপুরে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়ছিলেন । এ সময় গাছের ডালের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে আফাজ উদ্দিন বিদ্যুতস্পর্শ হয়ে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ওসি মমিনুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪