নিজস্ব প্রতিবেদক,
জয়পুরহাটের আক্কেলপুরে ৪০৩ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) বিকেল পাঁচটার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে মো. রিপন হোসেন (৩০) এবং জয়পুরহাট সদর উপজেলার দেওয়ানপাড়া গ্রামের মো. শাহাজান আলীর ছেলে মো. শিহাব পারভেজ (২৮)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা সীমান্তসংলগ্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন, এমন তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে তাদের গতিবিধি নজরদারিতে রাখে র্যাবের গোয়েন্দা দল। পরে মঙ্গলবার বিকেলে নিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় শিহাব ও রিপনের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬১ হাজার ২০০ টাকা, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৪৮০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে র্যাব জানায়। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত আগের আরও মামলা রয়েছে। মাদকসংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪