আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা :
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন মাষ্টার খাদিজা খাতুনের অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজী, স্বেচ্ছাচারিতা ও যাত্রীদের সাথে দূর্ব্যবহারসহ নানা অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার সময় আক্কেলপুর রেলস্টেশনের প্লাটফর্মের উপর আক্কেলপুরবাসীর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম তুহিন, পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মাজেদুর রহমান, তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশীদ পিন্টু, বিএনপি নেতা মিলন রহমান, প্রভাষক খায়রুল ইসলাম চৌধুরী রুবেল, মাসুদুর রহমান চৌধুরী, ছাত্র নেতা আরমান হোসেন কানন, মানিক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আক্কেলপুর রেলস্টেশন মাষ্টার খাদিজা খাতুনের অনিয়ম-দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে। তিনি ষ্টেশনের বিভিন্ন দোকান থেকে মাসিক চাঁদা নেন। ঢাকাসহ বিভিন্ন এলাকার ট্রেনের টিকেট কালো বাজারীদেরকে সহযোগিতা করে থাকেন। সময়মত টিকেট না দিয়ে তিনি তার নির্দিষ্ট দোকানে যেতে বলেন। যাত্রীদের সাথে দুর্ব্যবহারও করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪