এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আত্রাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২ ফেব্রুয়ারী)সকাল ১১ টায় বিএনপির দলীয় কার্যালয় চত্বরে আত্রাই উপজেলা শাখা মহিলা দলের নেত্রী আঞ্জুয়ারা বেগম এর সভাপতিত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শবনম মোস্তারী কলি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সহ-সাধারণ সম্পাদক জামিলা আক্তার ফেন্সি ও নওগাঁ জেলা মহিলা দল সাংগঠনিক সম্পাদক,রিনা পারভীন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেত্রী মেরিনা বেগম সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের মহিলা নেত্রী বৃন্দ। এসময় দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪