এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি' সূধী সমাবেশ ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সরকারি মোল্লা আজাদ কলেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামি উপজেলা শাখা আয়োজিত সূধী সমাবেশে ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শাখার জামায়াতে আমির মো. খবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সূধী সমাবেশে ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, ঢাকা সুপ্রিম কোর্ট এর ব্যারিস্টার আ.স.ম শাহরিয়ার কবির ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামি ব্যাংক বাংলাদেশ শাখার পি.এল.সি’র এস.এ.ভি.পি ম্যানেজার আবু সাঈদ আব্দুল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি এ্যাড. আঃ রাকিব।
রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইন্জিনিয়ার মো. এনামুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ-নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা যে দেশে, জামায়াতে ইসলামী সেই বাংলাদেশের স্বপ্ন দেখে।
সন্ধ্যায় ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪