এমরান,আত্রাই (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে অসুস্থ ব্যক্তি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(২১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা, উপজেলা ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন সময়ে ১৭ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের পাশাপাশি চিকিৎসা সহায়তা হিসেবে বিভিন্ন রোগে আক্রান্ত উপজেলার অসুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,যুগ্ম সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম, এস. এম. ফারুক বকত, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪