এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে যুব দলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালি, ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুজ্জামান সাগর,সহসাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী সহ ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল ও আট ইউনিয়ন যুবদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪