এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সচেতন সোসাইটির উদ্যোগে ইউএসডিওএস ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস ( এফএসটিআইপি) প্রোগ্রামের আওতায় তিনজন বিদেশে মানব পাচারের কবলে পড়া অসহায় মানুষের মাঝে জীবন -জীবিকার উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে বিদেশে পাচার হয়ে নিঃস্ব অবস্থায় ফিরে আসা উপজেলার তিনজন অসহায় মানুষের জীবন -জীবিকার তাগিদে মুদি সামগ্রী বিতরণ করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.নূরে আলম সিদ্দিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী ডিভিশনের লাইভলীহুড অফিসার মো.মিজানুর রহমান।
ইউএসডিওএস ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস ( এফএসটিআইপি) প্রোগ্রামের আওতায় উপজেলা কিসমত জাতোপাড়া গ্রামের মিলন মুদি ষ্টোর এর মো.মিলন প্রামাণিক।
রসুলপুর গ্রামের হাফিজুর মুদি ষ্টোর এর মো.হাফিজুর রহমান এবং শিমুলিয়া এলাকার মতিন টি স্টলের মো.মিজান কে মুদি সামগ্রী বিতরণ করা হয় যাতে জীবন জীবিকার জন্য তাদের জীবন একটু ভালো মত চলতে পারে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪