আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে মতিউর রহমান নামের এক আদম ব্যবসায়ীকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা ঘটনায় অবশেষে মামলা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে ভোক্তভুগি নিজেই বাদি হয়ে একজনের নাম উল্লেখসহ আরো আজ্ঞাত ৬ থেকে ৭ জনের নামে এই মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, নওগাঁ জেলার রনাীনগর উপজেলার পারইল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হবিবর রহমানের ছেলে
ভোক্তভুগি মতিউর রহমান অন্য ব্যবসার পাশাপাশি বৈধ ভাবে আদম ব্যবসা করে আসছিলেন। ইতি পুর্বে তিনি ৪জনকে সৌদি আরবে পাঠিয়েছেন। বেশ কিছ দিন পুর্বে আদমদীঘি সদরের তালশন গ্রামের হেলাল প্রামানিকের ছেলে সজিব হোসেন নামের একজনকে সৌদি আরবে পাঠান। সৌদি আরবে বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় সজিব হোসেন তার বাবাকে জানালে সজিবের বাবা হেলাল প্রামানিক মতিউর রহমানকে নানা হুমকি দেয়। গত রোববার (১৮ মে) বগুড়া মাটিডালি তার মেয়ে মনিকার বাড়ি থেকে দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশন থেকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনে উঠে বাড়ি উদ্দেশ্যে রওয়ানা দেন। ওই ট্রেনের বগিতে থাকা আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমনের নেতৃত্বে মাক্স পরিহিত ৬ থেকে ৭ জন ব্যক্তি মতিউর রহমানের পিছু নেয়। আলতাফনগর রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামার পর যাত্রী নেমে গেলে ওই ব্যক্তিরা মতিউর রহমানকে মোবাইল চোর আখ্যা দিয়ে বগিতেই মারধর ও টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়ার চেষ্টা করে। এরপর ট্রেনটি নসরতপুর স্টেনের প্লাটফরমে পৌঁছিলে ওই ব্যক্তিরা মতিউর রহমানকে হত্যার উদ্দেশ্যে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। কিন্ত অলৌকিক ভাবে মতিউর রহমান আহত হলেও বেঁচে যান। তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তার তৎপরতা চলছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪