আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, ফরিদুল হক মুক্তা, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রফি আহম্মেদ আচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, আব্দুস ছাত্তার, এমদাদুল হক, আনোয়ার হোসেন হিটলু, যুবদল নেতা কোরবান আলী, শাহীনুর ইসলাম, রিয়ন সরকার, ছাত্রদল নেতা মারুফ হোসেন, কাওসার দ্বীপ, আব্দুল আওয়াল, তাঁতী দলের সভাপতি আকবর খান, জাসাসের সভাপতি আব্দুল মতিন প্রমুখ।
পরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান রুহের আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪