আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ডহরপুর পূর্বপাড়া ছাতিয়ানগ্রাম রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কাল্লাগাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে বকুল ইসলাম রাজু (৪০) ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার গুহলী মন্ডলপাড়া গ্রামের আলমগীর পারভেজ পাপ্পুর ছেলে হালিম আহমেদ সোহাগ (২৫)।
আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর পূর্বপাড়া ছাতিয়ানগ্রাম রোডে এলাকায় জনৈক আশিকুর রহমানের মন্ডল ট্রেডার্স দোকানের সামনে মাদক দ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্ততে বগুড়ার ডিবি পুলিশ সদস্যরা উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে বিক্রি করার সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪