আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি করে পালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়েছে সংঘবদ্ধ চোরের দল। গত বুধবার (২১ মে) গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম কলোনীপাড়া এলাকার দরিদ্র লাল মিয়া দেশী জাতের দুইটি গরু লালন-পালন করে আসছিলেন। গত বুধবার রাত ১২টার দিকে চোরেরা তার বাড়ির প্রাচীর টপকে গোয়াল ঘরের ভিতরে প্রবেশ করে দুইটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার উপর পৌঁছালে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান তার অফিসার ফোর্সদের নিয়ে রাত্রিকালীন ডিউটি তদারকি করাকালে হুটার বাজিয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ পার হচ্ছিলেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। এরপর গ্রামবাসীদের সহযোগিতায় গরুগুলো উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, চোরদের রেখে যাওয়া গরুগুলো প্রকৃত মালিক লাল মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে এবং গরু চোরচক্রকে চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪