আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বাদ জোহর আদমদীঘি উপজেলা মডেল মসজিদে উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলের উদ্দ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন মসজিদের ইমাম মুফতি সানোয়ার হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান, সাজেদুর রহমান এ্যানজেল, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাজী শামীম আহম্মেদ, আনোয়ার হোসেন জীবন, সিহাব চৌধুরী, সাগর হোসেন, তামিম হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, শ্রমিক নেতা মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, খোকন হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বাপ্পি হাসান রাহুল, আকাশ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কামাল হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বাপ্পি, উপজেলা মহিলা দলের সভানেতৃ রিনা খাতুন, কৃষক দলের যুগ্ন আহবায়ক রুবেল সরদারসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#
ছবি সহ
আদমদীঘিতে যৌথবাহিনীর অভিযান
মৎস্য হ্যাচারী মালিকের কারাদন্ড ও অপর হ্যাচারী সিলগালা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স বিহীন হ্যাচারী ব্যবসা চালানোর অপরাধে কুদ্দুস আলী খান (৫৩) নামের এক হ্যাচারী মালিককে অর্থদন্ডসহ বিনাশ্রম কারাদন্ড ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে জনৈক ইমরুল সাহার হ্যাচারী সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে যৌথবাহিনীর অভিযানে উপজেলার ডহরপুর হ্যাচারী মালিককে কারাদন্ড ও তালসন পালপাড়া এনামুল হকের হ্যচারী সিলগালা করা হয়। দন্ডপ্রাপ্ত কুদ্দুস আলী খান আদমদীঘি উপজেলা ডহরপুর গ্রামের সোলেমান আলী খানের ছেলে। অভিযানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলা নিবার্হি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল আদমদীঘি সদরের ডহরপুর গ্রামে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় লাইসেন্স বিহীন হ্যাচারী ব্যবসা চালানোর অপরাধে মৎস্য হ্যাচারী আইন ২০১০ এর ১৮ (১) ধারামতে হ্যাচারী মালিক কুদ্দুস আলী খানের ৫ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ লাখ টাকাসহ এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যা। এছাড়া নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে তালশন পালপাড়া জনৈক ইমরুল সাহার হ্যাচারী সিলগালা করেন ভ্রাম্যমান আদালত। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত কুদ্দুস আলী খানকে ওইদিন জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪