গ.স নিউস ডেস্ক,
রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।
বুধবার (৯ জুলাই) সকালেই তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। সঙ্গে ছিলেন আরও কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য।
ভোরের বৃষ্টি তখনো থামেনি। আদালতের হাজতখানায় পলকসহ অন্যদের রাখা হয় বৃষ্টিভেজা সকালেই। কিছুটা আবহাওয়া শান্ত হলে সকাল সোয়া ১০টার দিকে কাঠগড়ায় তোলা হয় তাঁকে। এ সময় সবার নজর কাড়ে পলকের চোখের জল। আইনজীবীর সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময়ও চোখ মুছতে দেখা যায় তাকে।
পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জানান, আজ যাত্রাবাড়ীর মামলায় তাকে আদালতে হাজির করা হয়। আদালতে উপস্থিত হয়ে তিনি জানতে পারেন, তার নির্বাচনী এলাকার কয়েকজন মানুষ মৃত্যুবরণ করেছেন। এই খবরেই তিনি ভীষণভাবে শোকাহত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ আগস্ট বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪