এইচ.এম দেলোয়ার, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতো যথাযথ মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্য ছিল প্রতুষে ৩১ বার তোপধ্বনি, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,পুস্পস্তবক অর্পন, বীর মুক্তিযাদ্ধাদের সংবর্ধনা, বিজয়মেলা, জাতির শান্তুি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সকল সরকারী এবং বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যো দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ৮টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ স্মৃতিস্তম্ব আনুষ্ঠানিভাবে পুষ্পার্ঘ অর্পন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে সরকারী কর্মকর্তা বৃন্দ আনুষ্ঠানিক ভাবে শহীদ স্মতিস্তম্বে পুষ্পার্ঘ অর্পন করেন। এরপর উপজলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন এবং সদস্য সচিব তুহিন মধার নেতৃত্বে এবং পৌর বিএনপি ও যুবদলের আহবায়ক কবির ফকির ও সদস্য সচিব জালাল উদ্দিন খানের নেতৃত্বে, ছাত্রদলর সভাপতি হেলাল চৌকিদার ও সদস্য সচিব ইমরান খানের নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে পুষ্পার্ঘ অর্পন করে। বিএনপির পুষ্পার্ঘ অর্পনের সময় উপস্হিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু মধা, নাসির উদ্দিন তালুকদার, মোঃ মকবুল আহম্মেদ খান, তরিকুল ইসলাম টারজন, হামিম খান, বীরমুক্তিযাদ্ধা এবিএম সিদ্দিক, এ্যাডভাকট মোঃ নুরুল ইসলাম শানু প্রমুখ। এর পর পর্যায় ক্রম মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আমতলী থানার পক্ষ থেকে অফিসার ইসচার্জ মোঃ আরিফুল ইসলাম, আইনজীবি সমিতি, উপজলা স্বাস্হ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্হ্য কর্মকর্তা ডা. তন মং, সাব রেজিষ্ট্রার অফিস, আমতলী পৌরসভা, বিএনপির বিভিন্ন অংঙ্গসংগঠন, বিভিন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ, আমতলী প্রেসক্লাব, উপজলা প্রসক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পন করে। পুষ্পার্ঘ অর্পন শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম। এসময় মঞ্চপ উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার তারেক হাসান, অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আড়ম্বরপূর্ন বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলার ফিতা কেটে উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এসময় উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, ওসি মোঃ আরিফুল ইসলাম, বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব তুহিন মধা, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম টারজনসহ বিভিন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এবং বৈষম্য বিরোধী ছাত্র৷ আন্দোলনের প্রতিনিধি,গন অধিকার পরিষদ, বাংলাদশ জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এবং বিকাল ৩টায় আমতলী সরকারী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪