নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছীতে ইঁদুরের গর্তে মাটি টান দিতে গিয়ে সাপের ছোবলে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের পাত্রাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সালে বেগম (৬৫) ওই গ্রামের মৃত খোকা মন্ডলের স্ত্রী।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বাড়ির পাশে ইঁদুরের গর্ত থেকে মাটি টান দিচ্ছিলেন সালে বেগম। এ সময় হঠাৎ গর্তের ভেতর থেকে একটি বিষধর সাপ বেরিয়ে এসে তাঁকে ছোবল মারে। সঙ্গে সঙ্গে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বন্যা বসাক বলেন, ‘রোগীকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হয়। পরে তিনি মারা যান।’
স্থানীয়রা জানান, এলাকায় এখনো জমি ও বাড়ির আশপাশে প্রচুর সাপের উপদ্রব রয়েছে। কয়েক দিন আগেও একই গ্রামের এক কৃষক সাপের দংশনে অসুস্থ হন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪