আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতা কার্যক্রম হাতে নিয়েছে। পৌরসভার উদ্যোগে পুরো এলাকাজুড়ে পোস্টার, মাইকিং ও সরাসরি প্রচারণার মাধ্যমে মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে সচেতন করা হচ্ছে।
লিফলেট–পোস্টারে জানানো হয়েছে, ডেঙ্গুবাহিত এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই প্রতিদিন ঘরের ভিতর ও বাইরে—ফুলের টব, পানির ড্রাম, কুলার, ছাদ বা বারান্দায় জমে থাকা পানি পরিষ্কার রাখার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে মশারি ব্যবহার, জানালায় নেট লাগানো, আশপাশ পরিষ্কার রাখা এবং সপ্তাহে অন্তত একবার কুলার-পাত্র ব্রাশ দিয়ে ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সচেতনতামূলক র্যালিটি ঈশ্বরগঞ্জ বাজারের প্রধান সড়ক ও গলিপথ ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এছাড়া কী করা যাবে না—তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেমন: ডেঙ্গু হলে ঘরে বসে চিকিৎসা না নেওয়া।
কোনো পরিস্থিতিতেই নিজের ইচ্ছায় ব্যথানাশক সেবন না করা।
জ্বরকে স্বাভাবিক ধরে অবহেলা না করা।
ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক জনাব সালাউদ্দিন বিশ্বাস বলেন,“ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে দ্রুত যোগাযোগ করলে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। জরুরি সহায়তার জন্য হেলথলাইন ১৬২৬৩ নম্বর প্রচার করছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সানজিদা রহমান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই মিলে একযোগে কাজ করলে এই বিপদ মোকাবিলা সহজ হবে। পৌরসভার এ উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানাই।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪