আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় এক যুগ পর নতুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে যোগদান করেছেন মো: নজরুল ইসলাম। পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সন্তান মো. নজরুল ইসলাম চলতি মাসের ১১ তারিখে রাণীনগর উপজেলায় নতুন পিআইও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তিনি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় পিআইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সূত্রে জানা গেছে, গত ২০১২সালের সেপ্টেম্বর মাসের ৩০তারিখে বগুড়ার গাবতলী উপজেলার সন্তান মো: মেহেদী হাসান রাণীনগর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে এই উপজেলায় নতুন করে কোন পিআইও আসার সুযোগ পাননি। চলতি বছরের শুরুর দিকে মেহেদী হাসানের বদলীর নির্দেশনা আসে। এরপর গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের ফলে প্রশাসনে ব্যাপক রদবদলসহ পুরো দেশের সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরেও শুরু হয় বদলী কার্যক্রম। তারই ধারাবাহিকতায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি দপ্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদে নতুন দপ্তর প্রধানের যোগদানের ঘটনা ঘটলো।
নবাগত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, স্বজনপ্রীতি কিংবা কোন বৈষম্য নয় সরকারের প্রতিটি সুযোগ-সুবিধা প্রাপ্যতার ভিত্তিতে উপজেলার প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পৌছে দিতে চেস্টার কোন ত্রুটি রাখবো না। যে কোন প্রয়োজনে এই উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের জন্য এই দপ্তরের সকল দুয়ার সব সময় খোলা আছে এবং থাকবে। তাই কোন মাধ্যম কিংবা কোন দালাল নয় সরাসরি সুবিধাভোগীদের দপ্তরে এসে তথ্য জানতে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্যদের মাঝে পৌছে দেওয়ার জন্য উপজেলাবাসীর প্রতি তিনি আহ্বান জানান। সরকারের বরাদ্দকৃত প্রকল্পগুলো সঠিক ভাবে বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের বৈষম্যহীন একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে রাণীনগরকে বিনির্মাণ করতে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নজরুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪