বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
দেশের বিভিন্ন স্থানের মতো নওগাঁর বদলগাছীতেও ওয়াল্টন প্লাজার উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার বদলগাছী ওয়াল্টন প্লাজা প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবু হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ খালেদ অরেঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম হালিম বলেন, “এ ধরনের সেবামূলক কার্যক্রম মানুষের জন্য অত্যন্ত উপকারী। এমন একটি মানবিক উদ্যোগ গ্রহণ করায় আমরা বদলগাছীবাসীর পক্ষ থেকে ওয়াল্টনকে ধন্যবাদ জানাই।”
বিশেষ অতিথি হোসাইন মোহাম্মদ খালেদ অরেঞ্জ বলেন, “ওয়ালটনের এই সেবামূলক কাজ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা আশা করি। ওয়ালটনের সার্বিক সফলতা কামনা করছি।”
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুল ইসলাম (এমবিবিএস)। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদলগাছী ওয়াল্টন প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার সুকান্ত অধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ওয়াল্টন প্লাজার কর্মকর্তারা।
আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়াল্টন প্লাজার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪