সাতক্ষীরা প্রতিনিধিঃ
কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেছে বিজিবি।
রোববার (২৫ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা ও মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন।
রোববার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে পৃথক অভিযানকালে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের ভাদিয়ালি থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত রোববার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪