সাতক্ষীরা প্রতিনিধিঃ
কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ জুন) কলারোয়া থানাধীন মাদরা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন।
মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি দখলের মোড় নামক স্থান থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেন।
অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের ভাদিয়ালি ও চান্দা নামক স্থান থেকে ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করেন।
একই দিনে চান্দুড়িয়া বিওপির সদস্যরা সীমান্তের কাদপুর থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। সবমিলিয়ে কলারোয়া সীমান্তে মঙ্গলবার বিজিবির অভিযানে ৬ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি সদস্যরা আটক করতে পারেননি কাউকে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪