মোঃ হাচিবুর রহমান কালিয়া, (নড়াইল) প্রতিনিধি:
কালিয়া উপজেলায় লোকবল সংকটের কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের কাজ ব্যাহত হচ্ছে, যেখানে অনুমোদিত ২১ জন জনবলের বিপরীতে মাত্র ১০ জন কাজ করছেন। এই পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে, কারণ অনেক গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রয়েছে। ২১ জন অনুমোদিত জনবল থাকার কথা থাকলেও সেখানে কাজ করছেন মাত্র ১০ জন, যা কর্মীর সংকট তৈরি করেছে।জনবল সংকটের কারণে এলজিইডি'র বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি বা বাধার সৃষ্টি হচ্ছে।প্রয়োজনীয় অনেক পদ পূরণ না হওয়ায় কর্মীদের উপর কাজের চাপ বৃদ্ধি পেয়েছে এবং তাদের পক্ষে সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত জনবল না থাকায় মাঠ পর্যায়ের তদারকি ও কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।অবশিষ্ট কর্মীদের উপর কাজের চাপ বেশি থাকায় তাদের পক্ষে সব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা সম্ভব হচ্ছে না।
এই পরিস্থিতি নিরসনে কালিয়া এলজিইডি অফিসে দ্রুত নতুন জনবল নিয়োগ করা এবং খালি পদগুলো পূরণ করা অত্যন্ত জরুরি, যাতে সংস্থাটির কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে।
কালিয়া উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়,উপজেলায় প্রকৌশলীর গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘ ৭/৮ বছর যাবত শূন্য রয়েছে। সহকারী উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল সাড়ে ৩ বছর উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করে চলতি বছরের জুন মাসে অন্যত্র বদলী হওয়ায় গুরুত্বপূর্ণ এ দুটি পদই শূন্য রয়েছে। বর্তমানে লোহাগড়া উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
উপসহকারী প্রকৌশলী ৩ জন থাকার কথা থাকলেও বিগত ৭ বছর যাবত রয়েছে ১ জন। নক্সাকার উপসহকারী প্রকৌশলী নেই ৫ বছর, সার্ভেয়ার নেই ২ বছর, ৬ মাস নেই হিসাব রক্ষক, সহকারীকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। আর নৈশ প্রহরী আদৌ ছিল কিনা অফিসে কর্মকর্তারা জানেন না। এ পদগুলো শূন্য থাকায় ঠিকাদাররা সময় মত তাদের টেন্ডার কাজের বিল পেতে দিনের পর দিন অফিসে ঘুরতে দেখা যায়। এছাড়া বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন বিল পেতে গণমাধ্যম কর্মীদের ও অনেক বিড়ম্বনায় পড়তে হয়। জনবল সংকটের কারণে দ্বায়সারা ভাবে চলছে কালিয়ার এলজিইডি অফিস। জনবল সংকটের কারণে চলমান উন্নয়ন প্রকল্প, কালর্ভাট, সড়কসহ বিভিন্ন উন্নয় কাজ মনিটরিং করতে হিমসিম খেতে হচ্ছে অফিসের অন্যান্য কর্মকর্তাদের।
স্থানীয় ঠিকাদার ও ইউপি চেয়ারম্যানেরা বলেন, কালিয়া উপজেলায় প্রতিবছর এডিবিসহ প্রায় ৫০ টি কাজের টেন্ডার হয়ে থাকে। কিন্তু বিলের জন্য অফিসে দিনের পর পর দিন ঘুরতে হয়। এতে জনগণের সাথে সরকারের দুরত্ব বাড়ছে। আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে কালিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে জনবল নিয়োগের জন্য জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসিম বলেন, জনবল সংকট থাকার কারণে আমাদেরকে অফিসে বেশি সময় দিতে হয়। তাতেও সংকুলান হয়না। গুরুপূর্ন ১০টি পদ শূন্য রয়েয়ে। দ্রুত জনবল নিয়োগ হলে ঠিকাদার ও ইউপি চেয়ারম্যানরা তাদের কাঙ্খিত সেবা পাবেন এবং সরকারের প্রতি সাধারণত জনগনের বিদ্বেষ দুরসহ উপজেলার চলমান উন্নয়ন কাজ সফল ভাবে করতে পারবো।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪