মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু ( বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রযুক্তির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে কালিয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কালিয়া উপজেলার ৭০ জন কার্ডধারী জেলেদের মাঝে এ গরু বিতরণ করা হয়।
২৫ মে ( রবিবার) দুপুরে নড়াইল সদরের মৎস্য বীজ উৎপাদন খামার অফিস চত্বরে গরু গুলো বিতরণ করা
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু রায়হান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক জেলেরা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪