হারুনুর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৭০) ও তাঁর স্ত্রী রমিছা বেগম (৬০)। আনোয়ার হোসেনের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী গ্রামে। তিনি প্রায় দুই দশক ধরে স্ত্রীকে নিয়ে কাহালুর বেলঘরিয়া গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন স্বামী–স্ত্রী। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের ভাষ্য, আনোয়ার হোসেন প্রায় ২০ বছর আগে রমিছা বেগমকে বিয়ে করে বেলঘরিয়া গ্রামে বসবাস শুরু করেন। তাঁদের এক মেয়ের বিয়ে নাটোর জেলায় হয়েছে। দম্পতি বাড়িতে একসঙ্গেই বসবাস করতেন।
খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
তবে কীভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪