আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ধামশ্রেণী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ধামশ্রেণী ঠাকুরবাড়ি খেলার মাঠে আয়োজিত কাউন্সিল পূর্ব আলোচনা সভায় ধামশ্রেনী ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবু আলা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, ওবায়দুর রহমান বুলবুল,এস,এম,হাবিব নয়ন,যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাবলু, সহ নেতৃবৃন্দ। কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়। বাকি ৩ টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ৪৫৯ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪