আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে র্যালী শেষে স্বপ্নকুঁড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম সিফাত মেহনাজ।
মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম উপ পরিচালক সোহেলী পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলে নুর বেগম, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগাম ম্যানেজার প্রেরণা চিষিম, মাইটিভি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক আফরোজা বেগমসহ সর সরকারি দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪