আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শান্তিপূর্ন ও সুশৃঙ্খল পরিবেশে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর অনুষ্ঠিত পরীক্ষায় ৫৬ টি পরীক্ষাকেন্দ্রে ২৮ হাজার ৭ শত ৭০ জন পরীক্ষার্থী দিচ্ছে। সকাল ৯ টায় পরীক্ষার্থীরা অভিভাবক সহ কেন্দ্রে প্রবেশ করে। আইনশৃঙ্খলার দ্বায়িত্বে নিয়োজিতরা সকাল সাড়ে নয়টার মধ্যে কেন্দ্রে পরীক্ষার পরিবেশ ফিরিয়ে আনে।জেলা সদরের কুড়িগ্রাম সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৯২৬ জন ও সরকারী বালক কেন্দ্রে ৬৩৮ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম জানান,আজ বাংলা ১ম পত্র পরীক্ষায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলো। পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ছিলো। জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন তাদের দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করায় কোথাও কোন প্রকার বিঘ্ন ঘটেনি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪