মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিবি কুড়িগ্রামের পরিদর্শক বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বজলার রহমান বলেন, ‘সাদ্দামকে রংপুর থেকে গ্রেফতার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪