মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘‘আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরনের লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ও কুড়িগ্রাম এপির সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে খলিলগঞ্জে অবস্থিত অভিনন্দন কনভেনশন সেন্টারে উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর থানার সেকেন্ড অফিসার আজমল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক, নিকাহ রেজিস্টারগণ, সুশীল সমাজ ও সাংবাদিকগণ।
অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা- বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন-সমাজ গঠনে ভূমিকা এবং শিশুর কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪