কুষ্টিয়া প্রতিনিধিঃ
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।
মামলার বাদী এবং সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জেলা বিএনপির নির্দেশে তিনি এই মামলা দায়ের করেন।
বাদীপক্ষ জানায়, মামলা দায়েরের পর আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করলেও নির্ধারিত দিনে তিনি আদালতে হাজির হননি। এ অবস্থায় শুনানিকালে আদালতের কাছে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত বিষয়টি বিবেচনা করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
হুমায়ুন কবির বলেন, কোনো সংসদ সদস্যকে গ্রেফতারের ক্ষেত্রে স্পিকারের অনুমতির বিষয় থাকলেও গ্রেফতারি পরোয়ানা জারিতে আইনি বাধা নেই। এখন আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ তাকে গ্রেফতারের ব্যবস্থা নেবে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা। এ ঘটনায় মানহানির অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়।
এর আগে চলতি মাসের ২ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছিল। তবে সেই নির্দেশ অমান্য করায় আদালত পরবর্তীতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মুফতি আমির হামজা। এই সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে এটিই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪