আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে ৭ ও ৮ নং ওয়ার্ডের নির্বাচনী সভা ও সেন্টার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাতে প্রসাদ কালোয়াত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কাশেম দুলাল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, আরিফুর রহমান পাটোয়ারী, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নাসিম পারভেজ তারা,আতাউর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ হোসেন কাজল,কাঁঠালবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল আকতার,গোলাম মোস্তফা, ফেরদৌস খাঁন রুবেল সহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বৈষম্যহীন সাম্য ও ন্যায়ের মানবিক বাংলাদেশ গড়তে ধানেরশীষে ভোট প্রদানের আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪