মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী সংলগ্ন মাদারতেরেজা স্কুল হলরুমে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২০ থেকে ২২ নভেম্বর মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হলোখানা মন্ডল পাড়া জামে মসজিদের খতিব আফজাল হোসেন, ব্রীজের মাথা সবুজ পাড়া জামে মসজিদের খতিব মোঃ শফিউল আলম, যাত্রাপুর ব্রহ্মতর জামে মসজিদের খতিব রোমান হাসান প্রমূখ।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়, খোরশেদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪