পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
"কৃষ্টিবন্ধন" যশোর-এর আয়োজনে সদ্য প্রয়াত কবি ও সংগঠক নূরজাহান আরা নীতি’র সম্মানে স্মরণ সভা, নিবেদিত কবিতা পাঠ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর-২৫) যশোর ইনষ্টিটিউট নাট্যকলা সংসদ মিলনায়তনে কবি মঞ্জুয়ারা সোনালি'র সভাপতিত্বে ও কবি ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এম এ কাসেম অমিয়, সাধারণ সম্পাদক, কৃষ্টিবন্ধন, যশোর-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য ও দোয়ানুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, মুখ্য আলোচক ছিলেন, সামাজিক-সাহিত্যিক-সাংস্কৃতিক সংগঠক ও গবেষক, কবি, বাংলাদেশ বেতার ও বিটিভি-কথক, গণহত্যা ও মুক্তিযুদ্ধ-গবেষক এবং জীবনজাগরণদীপ্ত সঙ্গীতশিল্পী ও ধানফুল সাহিত্য গোষ্ঠীসহ অসংখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি প্রফেসর ড. সন্দিপক মল্লিক, বিশেষ আলোচক কবি প্রফেসর ড. সবুজ শামীম আহসান, প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষ্টিবন্ধন, কেন্দ্রীয় কমিটি ঢাকা, কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কবি সংগঠক গোলাম মোস্তফা মুন্না, কবি সংগঠক ডা. মোকাররম হোসেন, সভাপতি, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ, যশোর, স্মৃতিচারণ ও নিবেদিত কবিতা পাঠ করেন, কবি এম এন এস তুর্কী, যুগ্ম-সম্পাদক কৃষ্টিবন্ধন, যশোর, কবি রকি মাহমুদ, কবি রেবেকা টফি, কবি গোলাম মোস্তফা, কবি বকুল হক, কবি অরুণ বর্মন, কবি অমল কান্তি সরকার।
উপস্থিত ছিলেন, গীতিকবি আবুল হাসান তুহীন, মোঃ ফকরুল আলম এনোন, শিক্ষক আহমদ আলী, নাসিম আহমদ বিলু, কবি কাজি নূর, আলেয়া আক্তার প্রেমা, জাকিয়া সুলতানা মীম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪