পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
'অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক 'কমিউনিটি মত বিনিময় সভা, 'ভিডিও প্রদর্শনী' এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি'২৫) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন, স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম এর সভাপতিত্বে এবং গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এ, মুছা বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।
আরও বক্তব্য রাখেন, সাংবাদিক পরেশ দেবনাথ, মঙ্গলকোট ইউপি সচিব ফেরদৌস হোসেন খান, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউছুপ আলী, শিক্ষক জহুরুল ইসলাম, কাজী ও শিক্ষক আব্দুস সালাম, বাংলাদেশ জামায়েত ইসলামী মঙ্গলকোট ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম প্রমূখ।
গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুছা বিশ্বাস গ্রাম আদালতের সেবা ও সুবিধা সম্পর্কিত বিষয়ে আলোকপাত করেন। এ সময় তিনি এ আদালতে মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি হবে এবং গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন বলে জানান।
আলোচনা শেষে ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিমূলক র্যালি বের করা হয়।
সভায় ইউনিয়নের ঈমাম, কাজী, পুরোহিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, গ্রাম ডাক্তার, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি সচিব, ইউপি উদ্যোক্তা, ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪