পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
যশোরের কেশবপুর পৌরসভায় টিসিবির পণ্য সংকটের কারণে স্মার্ট কার্ডধারীরা চরম ভোগান্তিতে পড়েছে। টিসিবি মাল না পেয়ে সকাল থেকে অপেক্ষা করে বেলা ২টার দিকে রাজপথ অবরোধ করে রেখেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর’২৫) কেশবপুর পৌর শহরের বিভিন্ন এলাকার শতশত নারীপুরুষ সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও টিসিবির পণ্য না পেয়ে বেলা ২টার দিকে যশোর টু চুকনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন টিসিবির স্মার্ট কার্ডধারীরা। কার্ড ধারীদের অনেকে বলেছেন, আমাদের কার্ডের মালামাল উপজেলা নিবাহী অফিসার এসে দেওয়ার ব্যবস্থা করবেন, তারপর রাস্তা ছাড়বো। টিসিবির মাল না পেয়ে কার্ডধারীরা কেশবপুর শহরের পুরাতন বাস্ট্যান্ডে সড়ক অবরোধ করলে দু'পাশে যাত্রীবাহিসহ অসংখ্য গাড়ি আটকা পড়ে। সৃষ্টি হয় যানজট।
খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
এসময় টিসিবির ফ্যামেলি কার্ডধারীরা অভিযোগ করে বলেন, আমাদের ফ্যামেলি কার্ড থাকা সত্ত্বেও আমরা কেন মালামাল পাবো না। এমন প্রশ্নের জবাবে সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শান্তনা মূলক বক্তব্য ও নির্ভরযোগ্য আশ্বাস প্রদান করে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করেন।
পৌরসভার টিসিবির ফ্যামেলি কার্ড অনুযায়ী কিছু মালামাল কম আসার কারণে এই ঘটনা ঘটেছে। আগামী সপ্তাহে পুনরায় টিসিবির পণ্য আসার পর মাইকিং করে বঞ্চিত কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ তুলে নেন কার্ডধারীরা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪