পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:
কেশবপুরে কলেজ পড়ুয়া বিশাখা মন্ডল (১৯ ) নামে এক শিক্ষার্থী গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছে। চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় আছে তার পরিবার ও স্বজনরা। সন্তানকে খুঁজতে খুঁজতে নিরুপায় হয়ে বাবা অর্জুন মন্ডল থানায় একটি লিখিত জিডি করেছেন।
সোমবার (১০ নভেম্বর-২৫ ) বিকেলে জিডির বিষয়টি নিশ্চিত করেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
নিখোঁজ বিশাখা মন্ডল কেশবপুর আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে কেশবপুর সদর ইউনিয়নের মুলগ্রামের অর্জুন মন্ডলের মেয়ে।
স্বজনরা জানিয়েছে, গত শুক্রবার বিশাখা মন্ডল প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপরে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ মেয়েটির বাবা অর্জুন মন্ডল বলেন, আমাদের মেয়ে বিশাখা মন্ডল নিখোঁজ হওয়ার পর থেকে আমরা দিশেহারা। যদি কেউ তার সন্ধান পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের মোবাইল নম্বর (০১৭০৪-৭০৩১৮০)-তে যোগাযোগ করুন। আপনার একটি সহায়তাই আমাদের সন্তানের সন্ধান পেতে বড় ভূমিকা রাখতে পারে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই মেয়ে নিখোঁজের ঘটনায় সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। যার নং-৪৬৮, মেয়েটিকে উদ্ধারে পুলিশ তৎপর আছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪