পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬তম জন্মবার্ষিকী আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে শিশুদের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে-২৫) সকালে কেশবপুর উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে শিশুদের রচনা, আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪