পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুরে গরুর দুধে পানি, জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে, জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও সজীব ঘোষ (২৮) কে তিন লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর-২৫) সকালে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের সন্তোষ ঘোষ এর ছেলে জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও রবিন ঘোষ এর ছেলে সজীব ঘোষ (২৮) নিজ এলাকায় দীর্ঘদিন ধরে গরুর দুধে পানি, জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ৩ লক্ষ টাকা জরিমানা আরোপ করে আদায় এবং ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪