পরেশ দেবনাথ, কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে ভেজাল দুধ উৎপন্ন করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (১৬ জুন-২৫) কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় শংকর ঘোষ (৪৫), পিতা-বিষ্ণুপদ ঘোষ, সাং বিদ্যানন্দকাটি, কেশবপুর, যশোরকে গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন, জনাব মোঃ শরীফ নেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কেশবপুর, যশোর।
নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা অবহিত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪