নিজস্ব প্রতিবেদক, বদলগাছী (নওগাঁ):
পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলার কেশাইল এলাকায় রিকশা ও ভ্যান শ্রমিকদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেশাইল রিকশা/ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শ্রমিক নেতা ও সমাজসেবীরা অংশ নেন।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় কেশাইল নূরানীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনূর ইসলাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশাইল গ্রামের সমাজসেবক ও কেশাইল রিকশা/ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শাহীনূর রহমান শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী মো. হাফিজুর রহমান, সমাজসেবক আসিব আহমেদ, ছলিম উদ্দিন, আবুল কালাম (আজাদ), মো. নান্টু, কেশাইল রিকশা/ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আমিনূর ইসলাম, ইউনিয়নের দাতা সদস্য শ্রী কাজল কুমার শর্মা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশাইল রিকশা/ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান চৌধুরী (মঞ্জু)। পুরো অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও সহযোগিতায় ছিলেন ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান (শাহীন)।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে এলাকার রিকশা ও ভ্যান শ্রমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪