নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় খতনা করাতে গিয়ে এক শিশুর পুরুষাঙ্গের সামনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে মোহাম্মদপুর থানা-য় লিখিত অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকালে ঢাকা উদ্যান এলাকার ‘খলিল মেডিকেল’ নামের একটি প্রতিষ্ঠানে শিশু আতিকুর রহমানকে খতনা করানোর জন্য নেওয়া হয়। খতনার সময় দায়িত্বে থাকা ব্যক্তির অবহেলায় শিশুটির পুরুষাঙ্গে গুরুতর ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পরপরই শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে রক্তপাত বন্ধ হলেও শিশুটির স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে পরিবার।
পরিবারের অভিযোগ, ঘটনার পর ক্ষতিপূরণ ও দায় স্বীকারের বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো সমাধান না দিয়ে উল্টো হুমকি-ধমকি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘খলিল মেডিকেল’-এর পরিচালক খলিল নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও তিনি আসলে একজন ফার্মাসিস্ট।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে খলিল মেডিকেলের পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪