আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:
"খেলাধুলায় শুভ ইনাম বাড়ায় শক্তি বাড়ায় সুনাম।"জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫।
(০২ ফেব্রুয়ারি) রোজ রোববার নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আদনান সাবের আজীবন দাতা সদস্য ও সাবেক সভাপতি,খান কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপি'র আহ্বায়ক সেলিম কার্নায়েন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, টিপু সুলতান সদস্য সচিব মোহনগঞ্জ উপজেলা বিএনপি,এ টি এম গোলাম মোস্তফা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয় ও মোঃ গোলাম মোস্তফা একাডেমি সুপারভাইজার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসী আমিনুল ইসলাম, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব কামরুল ইসলাম রতন, সাংবাদিক আজহারুল ইসলাম, সাংবাদিক হাসান খান।
এছাড়াও ছাত্র-ছাত্রী,শিক্ষক,অভিভাবক, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মৌলা।
আদনান সাবের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষকরা তোমাদেরকে পড়াবেন এটা তাদের দ্বায়িত্ব কিন্তু পাশাপাশি তোমরা নিজেদেরকেও দ্বায়িত্ব নিয়ে পড়াশোনা করতে হবে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সূচনা পর্ব শুরু করা হয়।
সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশ,আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়। মশাল প্রজ্জ্বলন, প্রধান অতিথির ভাষণ,ক্রীড়া অনুষ্ঠান।
সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,বালক বড়দল ৮০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড়,উচ্চ লাফ,গোলক নিক্ষেপ,লম্বা লাফ,চাকতি নিক্ষেপ,মোরগের লড়াই।
বালিকা ২০০ মিটার দৌড়,৪০০ মিটার দৌড়,চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, লম্বা লাফ,রশি লাফ,বালিকাদের যোগাযোগ দৌড়, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে 'যেমন খুশি তেমন সাজো'প্রভৃতি।
সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে ক্রীড়া অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪